ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৯৩৩ Logo গণ-শুনানিতে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ বাড়াতে প্রথম ৫ বছর কম ট্যারিফের প্রস্তাব Logo হুমকির খবরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo গুদামের দরজা ভেঙে ‘১৯৭ বস্তা’ সার নিয়ে গেল কৃষক Logo আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন Logo ধর্ষণ মামলার রায় শুনে আদালত চত্বরে জ্ঞান হারালেন ইউপি সদস্য Logo রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী Logo বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি Logo ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন Logo কুমিল্লায় ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরের নূরপাদ্দি এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় মোজাম্মেল হক ওরফে বাবু (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালত নাহিদ নিয়াজী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক ওরফে বাবু বন্দরের নূরপাদ্দি এলাকার মোস্তফার ছেলে। নিহত চৌধুরীবাড়ি এলাকার মৃত কফু মিয়ার ছেলে।

তিনি পরিবার নিয়ে বন্দরের নূরপাদ্দি এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কে এ এম টুটুল চৌধুরী বলেন, ‘আবুল হোসেন পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ২০১৯ সালের ১২ মে সকালে গাছ থেকে আম পাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া হয়। এর একপর্যায়ে আবুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে বন্দর থানার মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন। সেই সঙ্গে মামলার রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৯৩৩

আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬