ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বৃহস্পতিবার) লালমনিরহাট সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বুধবার এ তথ্য দিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাটে যাবেন। তিনি কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকালে ঢাকায় ফিরে আসবেন।”

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তারেক রহমান উত্তরাঞ্চলীয় জেলাটিতে সফরে যাচ্ছেন।

জাহিদুল ইসলাম রনির তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় যোগদান ও ক্যাম্পাস পরিদর্শন, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলাটিতে এখন উৎসবের আমেজ। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন করে সড়কগুলো সংস্কার করা হয়েছে। স্থানীয় প্রশাসন শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরেছে।

লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান লালমনিরহাটে আসছেন। এ জন্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

আপডেট সময় ১২:৫০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬