ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ Logo সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান Logo পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫০০ পরিবার Logo ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল Logo মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ, প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি Logo নান্দাইলে চালবোঝাই ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের Logo চিপস, নুডলস তৈরির কাঁচামালে পোকামাকড়, কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা Logo অস্ত্র মামলা: আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল Logo হত্যা শেষে বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা Logo জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

চিপস, নুডলস তৈরির কাঁচামালে পোকামাকড়, কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

চিপস, নুডলস তৈরির কাঁচামালে তেলাপোকার বিচরণ, কাঁচামালের ড্রামে পোকামাকড়, তৈলাক্ত ও ভাঙা ফ্লোর এবং পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে চট্টগ্রামের ‘মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেড’কে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

রবিবার সকালে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ফরহান ইসলাম।

এর আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের বিচারক মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য অফিসার ফরহান ইসলাম বলেন, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে বিভিন্ন ধরনের চিপস, নুডলস ও ম্যাংগো বারের গুণগত মান যথাযথভাবে নিয়ন্ত্রণ ও নিশ্চিত না করার বিষয়টি ধরা পড়ে। মানহীন খাদ্যদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানে কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ দেখা যায়।

ম্যাংগো বার তৈরির কাঁচামাল পাল্পের ড্রামের ভেতরেও বিভিন্ন ধরনের পোকামাকড় পাওয়া যায়। কারখানার বিভিন্ন স্থানে ফ্লোর ভাঙা ও তৈলাক্ত ছিল। নির্দিষ্ট বিরতিতে চুলা পরিষ্কার করা হচ্ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশেই নিমকি ও চিপস উৎপাদন করা হচ্ছিল।

এ ছাড়া বর্জ্য পদার্থ সংরক্ষণ এবং খাদ্যপণ্য প্রক্রিয়াকরণে পোড়া তেল ব্যবহারের বিষয়টিও পরিদর্শনে উঠে আসে। মেয়াদ উল্লেখ না থাকা পটেটো স্টিকস সংরক্ষণ করা হচ্ছিল। ব্যবহৃত তেল ও ম্যাংগো পাল্পেও যথাযথভাবে মেয়াদ উল্লেখ ছিল না।

তিনি বলেন, এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় বর্ণিত দণ্ডতফসিলের ২৬ ও ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সশরীরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির সব খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

চিপস, নুডলস তৈরির কাঁচামালে পোকামাকড়, কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬