ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

দাউদকান্দিতে বাস উল্টে আহত ১৫, দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস সড়কের মাঝে উল্টে যায়। এতে বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী মারাত্মাকভাবে আহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মহাসড়কের মালিখিল থেকে গৌরীপুর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের ওই বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। মহাসড়কের গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন এলাকায় পৌঁছালে চালকের অসচেতনতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও গৌরীপুর ফাঁড়ির পুলিশ চেষ্টা চালিয়ে বাসের যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় আনুমানিক ১০/১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো যাত্রীর আশঙ্কাজনক অবস্থার খবর পাওয়া যায়নি। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ১০/১৫ যাত্রী আহত হলেও কেউ নিহত হননি। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

দাউদকান্দিতে বাস উল্টে আহত ১৫, দীর্ঘ যানজট

আপডেট সময় ০২:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬