ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি বাজারে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে স্কুলশিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী সবাই মুখোশ পরা ছিল বলে জানা গেছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাদের সবার শরীরের বিভিন্ন জায়গায় ছররা গুলি লেগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পরা ১০ থেকে ১২ অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে আসে। এরপর ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে তারা। পরে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সড়কে চলাচলকারী স্কুলশিক্ষক রাজিবুজ্জামান আর দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।

রাজিবুজ্জামানের পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে বলে জানান তার শ্যালক মো. সুমন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তার দোকানের সামনেও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। সবাই মুখোশ পরা ছিল। পরে এলোপাতাড়ি গুলি করতে করতে তারা চলে যায়।

এ বিষয়ে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল দিবাগত রাত একটার দিকে বেগমগঞ্জ উপজেলা থেকে সাকিব ও নাজিম নামের দুজন ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান।

ওসি জানান, ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহত ব্যক্তিদের সঙ্গে আজকে যোগাযোগ করা হবে।

এসময় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

আপডেট সময় ০২:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬