ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন

বিগত ১৮ বছরের ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার ফলেই দেশে বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, বিগত সরকারের আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি এবং নিম্নমানের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমেই এই সংকটের বীজ রোপণ করা হয়েছিল।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতির বিষয়ে রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে তাৎক্ষণিক কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি, যা বর্তমান সংকটকে আরও ঘনীভূত করেছে। তবে বর্তমান সরকার সবার সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে কীভাবে স্থায়ীভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে সরকার জনগণের কাছে যে দুঃখ প্রকাশ করেছে, অতীতে কোনো সরকার এমন নজির স্থাপন করেনি বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেন।

এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬