ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে শ্যামলীপাড়া মোহনপুর রোডের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারে ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, রবিবার সকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি বালুবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিক্ষক মোশারফের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

মোটরসাইকেলটিও থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

আপডেট সময় ০১:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬