ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির Logo হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের দাম নিয়ে চলছে গণশুনানি

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র (মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট-এমপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের প্রযোজ্য ট্যারিফ নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে গণশুনানি শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলার কথা রয়েছে।

গণশুনানিতে এমপিপি কর্তৃক উৎপাদিত বিদ্যুতের অনধিক ২০ শতাংশ পাবলিক সেক্টর ইউটিলিটি (পিএসইউ) কর্তৃক ক্রয়ের ট্যারিফ, এমপিপি থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ওপেন অ্যাকসেস ট্যারিফ, ওপেন অ্যাকসেস লেনদেনের জন্য প্রযোজ্য সঞ্চালন ও বিতরণ লসসহ সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ এবং অপারেশনাল প্রসিডিউর নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

এছাড়া এমপিপি কর্তৃক উৎপাদিত বিদ্যুতের জন্য এনার্জি ম্যানেজমেন্ট ও এক্সপোর্টিং চার্জ, বিলিং কাঠামো এবং এনার্জি সেটেলমেন্ট পদ্ধতি নির্ধারণের বিষয়ও প্রস্তাবে রয়েছে।

গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হবে।

বিইআরসি জানিয়েছে, আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে গণশুনানির আগে লিখিত বক্তব্য বা মতামত কমিশনে জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান গণশুনানিতে অংশ নিয়ে প্রস্তাবের বিষয়ে তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিল উপস্থাপন করতে পারবেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুতের দাম নিয়ে চলছে গণশুনানি

আপডেট সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬