ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর Logo মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার Logo জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য

মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে আশাবাদ ব্যক্ত করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মির্জা ফখরুলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি ব্যাপক দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে তেহরানের দৃঢ় সংকল্পের ওপর জোর দিয়েছেন।

পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের দায়িত্ব পালনকালে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহতকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিশ্রুতি দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

তিনি বলেন, ইরান বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে দীর্ঘস্থায়ী ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের একটি সুযোগ হিসেবে দেখে।

পেজেশকিয়ান নতুন রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর

মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ

আপডেট সময় ০৫:৪০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬