ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা Logo তীব্র গরমে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন শায়খ হুজাইফি Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন Logo ঝিনাইদহে গরুচোর সন্দেহে গণপিটুনি, ১ জনের মৃত্যু Logo কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার: বোন Logo সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত Logo গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত Logo ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য Logo ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক, শর্মিলার মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য

বগুড়ার মোকামতলা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পান্তাপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে দুই বিজিবি সদস্য নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্প থেকে নিজ জেলা কুড়িগ্রামে যাচ্ছিলেন। পথে মোকামতলা এলাকায় যাত্রাবিরতি করেন তারা।

এ সময় সড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা

ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত বিজিবি সদস্য

আপডেট সময় ১১:০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬