ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক Logo প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী Logo চট্টগ্রাম বিভাগ থেকে মাদক নির্মূল করবই : ডিআইজি আব্দুল কুদ্দুছ Logo সেই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন Logo সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্বে বাড়ছে ডিজেলের দাম Logo সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারচেষ্টা : টেকনাফ থেকে উদ্ধার ১০, গ্রেপ্তার ১ Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন Logo আলিফ হত্যা মামলা: তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময়ের জামিন নামঞ্জুর Logo আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় ২৪ আগস্ট Logo শিক্ষক থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ী হওয়ার পর পরই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই শুভেচ্ছা জানান।

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াত আমির বলেন, ‘আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আপডেট সময় ০৬:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬