ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন নির্ধারণ করেন।

এর আগে, সোমবার সকাল ১০টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়। সেদিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় মঙ্গলবার আবারো শুনানি হয় এবং এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাংলা৭১নিউজ/একে

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

আপডেট সময় ০১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫