ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাগারের সামনে মেয়ে ও আইনজীবী

স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১টার দিকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দীপু মনির আইনজীবী ও পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে জেলা প্রশাসন অনুমোদন দিলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে মুক্তির কার্যক্রম নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, জেলা প্রশাসনের সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

এদিকে, স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দীপু মনির পরিবারের সদস্যরা। তবে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভর করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬