ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বাংলাদেশে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত সময় পর ওই অনুমতিপত্র নবায়নও করতে হয়। ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এ-৩’ ছাড়াও অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজন হয়।

এ কারণে এসব ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশিদের ওয়ার্ক পারমিট বৈধ ও হালনাগাদ থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে হিসাব খোলার ক্ষেত্রে প্রযোজ্য কেওয়াইসি (গ্রাহক সম্পর্কে জানুন) বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা

আপডেট সময় ১২:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬