ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে, তা ‘প্লান ওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এখন গত বছরের চেয়ে আমাদের কাছে বেশি সার রয়েছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই। সারের কোনো সমস্যা নেই।

সরকার সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। বিষয়টি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় নেই।

যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন, তাদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এগুলো ভালো না, এগুলো করবেন না।

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ এবং কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে রপ্তানি করা সম্ভব হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাভারে ৩ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৫:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬