ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএসটিআইর নতুন উদ্যোগ Logo তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান Logo চালুর আগেই নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ! Logo বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৬৮৪ মামলা Logo সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৪০), তার শিশুপুত্র আইফান (১৬ মাস), তাড়াইল উপজেলার কাজলা এলাকার বাসিন্দা রাবিয়া (৫০) এবং করিমগঞ্জ উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় সড়কের পাশে পাকুন্দিয়া পৌরসভার একটি ময়লাবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানভীর আহম্মেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে এক শিশুসহ গুরুতর আহত ৫ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যায়। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএসটিআইর নতুন উদ্যোগ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১

আপডেট সময় ০৫:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬