ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত

বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাটের গোডাউন, মুদিখানার দোকান, দুটি ফার্মেসি, একটি ধান ভাঙানো মিলঘর ও একটি ইলেকট্রনিকস দোকানের আংশিক অংশ পুড়ে গেছে।

আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ পাট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বহরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সরেজমিনে দেখা যায়, আগুনে একটি পাটের গোডাউনে থাকা সব পাট পুড়ে গেছে। পাশের মুদিখানার দোকানের মালামালও পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ধান ভাঙানোর মিলঘরের প্রায় পুরো অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুটি ফার্মেসিরও বিভিন্ন অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের একটি ইলেকট্রনিকস দোকানের কিছু অংশও পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকদের পুড়ে যাওয়া মালামাল সরিয়ে নিতে দেখা যায়। বিশেষ করে পাটের গোডাউন ও মুদিখানার দোকান থেকে ক্ষতিগ্রস্ত মালামাল অপসারণ করছিলেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. সালাউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের তীব্রতা অনেক বেশি ছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত

আপডেট সময় ০৪:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬