ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক সিনেমার পারিশ্রমিকেই পাকিস্তানে বাড়ি কিনেছিলেন শবনম Logo ‘সকারামা’ কনসার্টটি শেষ মুহূর্তে সাময়িক স্থগিত Logo গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায় Logo সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে নানা আয়োজন Logo স্পেনে বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৩ জন নিহত Logo শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ Logo ‘আওয়ারাপান ২’ দেখতে গিয়ে ভোগান্তির শিকার দর্শক Logo ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত Logo আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাপানি প্রতিনিধিদলের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সামাজিক ব্যবসা নিয়ে একটি একাডেমিক আলোচনায় অংশ নিতে ঢাকায় এসেছে ১৬ সদস্যের জাপানি শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মিরপুরে ইউনূস সেন্টারে নিজ কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন ক্ষেত্রের শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি।

বৈঠকে জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের প্রতি তাদের আগ্রহের কথা জানান এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, ব্যবসায়িক সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এসময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারে প্রতিনিধিদলের সদস্যদের নিজ নিজ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈঠক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় জাপান সফরের কথা স্মরণ করেন অধ্যাপক ইউনূস। সেসময় জাপান সরকারের প্রতিনিধিরা দেশটির ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এ ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে গ্রামীণের দর্শন ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও প্রতিনিধিদলকে জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, মানুষের সক্ষমতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার শক্তিকে কেন্দ্র করে গ্রামীণের উদ্যোগগুলো পরিচালিত হচ্ছে। সামাজিক ব্যবসার ধারণাটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক স্বীকৃতি ও জনপ্রিয়তা পেয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি বিষয়—শূন্য নিট কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূরীকরণে শূন্য সম্পদ কেন্দ্রীভবন এবং উদ্যোক্তাশক্তির বিকাশের মাধ্যমে শূন্য বেকারত্ব অর্জন।

অধ্যাপক ইউনূস বলেন, মানুষের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের সমাধান তৈরির মাধ্যমে গ্রামীণ প্রতিষ্ঠানগুলো এসব লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষা, ব্যবসা, সামাজিক উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক শিনজিরো ওগিতা, ডিন, ফ্যাকাল্টি অব বায়োরিসোর্স সায়েন্সেস/ফ্যাকাল্টি অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমা, হিরোকি হামাদা, প্রতিনিধি পরিচালক, ডিপার্টমেন্ট অব লাইফ সায়েন্স, মেইস্টারবায়ো কো. লিমিটেড/ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্স, দাইজো কুদো, প্রফেশনাল কনসাল্টিং ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডিভিশন, নাগাসে ভিটা কো. লিমিটেড, মিওয়া আবে, সহযোগী অধ্যাপক, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস, তোকাই ইউনিভার্সিটি, তাদাশি উচিয়ামা, সহযোগী অধ্যাপক, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস, তোকাই ইউনিভার্সিটি, ইয়োশিও মায়েদা, ভিজিটিং অধ্যাপক, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সেস এবং প্রতিনিধি পরিচালক, তোকাই ইউনিভার্সিটি, সেইজি ইশিমোতো, নির্বাহী পরিচালক ও সিইও, ওয়েস্ট-ওকায়ামা মেডিকেল ক্লিনিক, ইয়াসুহিরো কাওয়ামোতো, সিইও, জেনমিরাই জাপান গ্রুপ, ইউতা শিগেমোরি, প্রতিনিধি পরিচালক, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ড, বুনহি সুরুইশি, সিইও ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট, সাকুরা গ্রুপ, এডুকেশনাল করপোরেশন সুরুইশি গাকুয়েন, তোশিইউকি মায়েদা, সিইও, পাথফাইন্ডার কো. লিমিটেড এবং ড. মো. জিয়াউল করিম, ইন্টারন্যাশনাল ডিভিশন, ওকায়ামা বিজনেস কলেজ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এক সিনেমার পারিশ্রমিকেই পাকিস্তানে বাড়ি কিনেছিলেন শবনম

জাপানি প্রতিনিধিদলের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬