ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার

জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগ থানা এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৭ অগাস্ট) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১৫ আগস্ট আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক।

ওই আবেদনে বলা হয়, আসামি আমিরুল আলম মিলনের বিরুদ্ধে ঘটনার বিষয়ে সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এমতাবস্থায় আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

এজাহারের তথ্য মতে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার একই বছরের ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকায় তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলায় আমিরুল আলম মিলন ৬২ নং এজাহারনামীয় আসামি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাগেরহাটের সাবেক এমপি মিলন ফের গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬