ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে ৩১ আগস্ট

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিল শুনানি পিছিয়ে ৩১ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজকের মতো শুনানি মুলতবি করে এ দিন ধার্য করেন।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, মাওলানা আবুল কালাম আযাদ দীর্ঘদিন পলাতক ছিলেন। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে তার মৃত্যুদণ্ডের কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করা হয়। মূলত সেই আদেশের ভিত্তিতে তিনি আপিল বিভাগে তার দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করে আপিল করেছেন।

সম্প্রতি ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন আযাদ। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে।

চিফ প্রসিকিউটর আরো বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী ৩০ দিনের পর কোনো আপিল দায়েরের সুযোগ নেই। ফলে এই আপিলটি আইনত সময়ের কারণে অগ্রহণযোগ্য।

আযাদের পক্ষ থেকে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ‘কমপ্লিট জাস্টিস’ নীতির ভিত্তিতে আপিল করা হয়েছে। কিন্তু যেখানে সুনির্দিষ্ট আইনগত বিধান রয়েছে, সেখানে ওই অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ নেই।

আমিনুল ইসলাম বলেন, ‘নির্বাহী আদেশের মাধ্যমে যে আপিল ফাইল করা হয়েছে, সেটি আমাদের আইনের ওপরে প্রাধান্য পেতে পারে না। আইনে স্পষ্টভাবে বলা আছে, ৩০ দিন পার হওয়ার পর আপিলের সুযোগ নেই। আমরা সেই অবস্থানেই আছি।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ।

পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে ৩১ আগস্ট

আপডেট সময় ১১:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬