ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কক্সবাজার শহরে অস্ত্রসহ দুই যুবক আটক Logo চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা Logo ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার Logo ২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ( ড. ইউনূসের দোষ ) Logo অজি ভূমিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ Logo ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন Logo ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি রেকর্ড ৪০ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি Logo আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে ৩১ আগস্ট Logo সৌদি–পাকিস্তান–তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি Logo সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪টি অমূল্য চিত্রকর্ম চুরি

শনিবার (১৫ আগস্ট) ইতালির সংস্কৃতি মন্ত্রী আলেসান্দ্রো জুলি জানান, আন্তোনেলো দা মেসিনার আঁকা ‘পলিপটিচ অব সান গ্রোগোরিও’-এর ৩টি প্যানেল এবং ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিত্তা’-এর একটি দ্বিমুখী প্যানেল আন্তঃবিষয়ক জাদুঘর থেকে চুরি হয়ে যায়।

জাদুঘরের অ্যালার্ম না বাজিয়ে কীভাবে চোরেরা ভেতরে ঢুকল এবং কারা এর পেছনে দায়ী তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, চিত্রকর্মগুলো কোনো অর্ডারের ভিত্তিতে কালাবাজারের চোরেরা চুরি করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিরাপদ কাচের ঘর থেকে কাঠের প্যানেলে আঁকা এই চিত্রকর্মগুলো সরিয়ে নেওয়া হয়।

জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরি জানান, শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে। এটিকে তিনি জাদুঘর, শহর এবং শিল্প জগতের জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন। মেসিনার মেয়র ফেদেরিকো বাসিল এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে ক্ষোভ প্রকাশ করেন।

১৫ শতকের প্রখ্যাত চিত্রশিল্পী আন্তোনেলো দা মেসিনা ১৪৭৩ সালে সান গ্রোগোরিও পলিপটিচ চিত্রকর্মটি এঁকেছিলেন, যার অবশিষ্ট থাকা ৫টি প্যানেলের ৩টি চুরি গেছে। একই সময়ে তিনি দ্বিমুখী প্যানেলটি এঁকেছিলেন, যা ব্যক্তিগত প্রার্থনায় ব্যবহৃত হতো।

এর আগে পার্মার একটি জাদুঘর থেকে সেজান, রেনোয়ার ও মাতিসের ৯ মিলিয়ন ইউরো মূল্যের চিত্রকর্ম উদ্ধার করা হয়েছিল এবং প্যারিসের লুভর জাদুঘর থেকেও বিশাল অঙ্কের অলংকার চুরির ঘটনা ঘটেছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কক্সবাজার শহরে অস্ত্রসহ দুই যুবক আটক

ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪টি অমূল্য চিত্রকর্ম চুরি

আপডেট সময় ১১:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬