ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী Logo সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১ Logo পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করা হবে : পরিবেশমন্ত্রী Logo যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান Logo বিদেশে বসে ৫০ হাজার টাকার চুক্তিতে বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ Logo রাজনৈতিক বিবেচনায় স্টার্টআপে বিনিয়োগ করবে না সরকার

যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান

যুদ্ধ চলাকালীন ইরান নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্মকর্তা। তার দাবি, নতুন এই কাঠামোর মাধ্যমে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ওই কর্মকর্তা এসব তথ্য জানান।

তিনি বলেন, আগের যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠন করা হয়েছে। এর ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন ধরনের পদ্ধতির দিকে এগিয়েছে দেশটি।

আইআরজিসির ওই কর্মকর্তা জানান, নতুন কাঠামোর আওতায় যুদ্ধকৌশল, সরঞ্জাম ও কারিগরি কার্যপ্রণালিতে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের প্রক্রিয়াতেও পরিবর্তন করা হয়েছে।

তার দাবি, এসব পরিবর্তনের ফলে সংঘাত চলাকালে ইরান আরও বেশি ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে সক্ষম হয়েছে।

যুদ্ধবিরতির পরও অচলাবস্থা

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। পরে ১৭ জুন দুই দেশ একটি চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে।

তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে দুই দেশের মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে।

এরপর ৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

যুদ্ধের সময় নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান

আপডেট সময় ০৬:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬