ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, আসছে যেসব পরিবর্তন Logo শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী Logo হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের মিল নেই : রিজভী Logo কঙ্গোয় ভয়াবহ ইবোলা পরিস্থিতি Logo সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব Logo প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান Logo বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম Logo ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ Logo পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে Logo জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে জোর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়।

আজ রবিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেই। তিনি জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা বেসরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন রোগী ১ হাজার ১০১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, আসছে যেসব পরিবর্তন

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

আপডেট সময় ০৫:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬