ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার Logo ২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।

পলাশ রায় জানান, প্রিন্স মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিনের আদেশের পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

এর আগে, স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

অন্যদিকে, ২৩ জুলাই গভীর রাতে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ২৫ জুলাই মামুনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

পরে ২৯ জুলাই আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

আপডেট সময় ০২:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬