ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২ Logo কলকাতার দিঘায় সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি Logo চার বছর অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo আগামী ৫ দিন দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস Logo খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল

চার বছর অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিশেষ ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে সাভারে অবস্থিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’-এর নবনির্মিত ভবন দীর্ঘ চার বছর ধরে অব্যবহৃত ফেলে রাখায় ক্ষোভ প্রকাশ করে তা দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন না। এ কারণে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ দেওয়া হবে।

পরিদর্শনকালে ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তিনি বলেন, সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি শুধু স্থানীয় পর্যায়ের জন্য নয়; এটি সারা দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চার বছর অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬