ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২ Logo কলকাতার দিঘায় সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি Logo চার বছর অব্যবহৃত ভবন, ক্ষুব্ধ স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo আগামী ৫ দিন দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস Logo খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদান স্মরণ করা হয়।

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন।

রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

তিনি ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথাও স্মরণ করেন। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে না গিয়ে বাংলাদেশে থাকার বিষয়ে তার অনড় অবস্থানকে রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান এবং পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামসহ রিহ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও তার পরিবারের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে রিহ্যাব নেতৃবৃন্দ কেক কেটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল

আপডেট সময় ০৬:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬