ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার (১৫ আগষ্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর পরেও বেশ কয়েক বার ‘আফটারশক’-এ (ভূমিকম্প পরবর্তী কম্পন) কেঁপেছে দেশটির মাটি।

শনিবার ভোরে দেশটির ফ্লোরেস এলাকায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এর কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। বেশ কয়েকটি বাড়ি কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

বিএমকেজি জানায়, শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামি সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল। এ কারণে পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে সতর্কতা জারি করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল। তবে পরিস্থিতি পর্যালোচনার পর সতর্কতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিএমকেজি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আপডেট সময় ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬