ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গজারিয়ায় ঝুঁকিপূর্ণ এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে সিএনজি অটোরিকশা Logo মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের Logo পশ্চিম তীরে এক কাতারে ফিলিস্তিনি ও ইসরায়েলি বিক্ষোভকারীরা Logo পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২ Logo দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯ Logo ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস Logo আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা Logo চট্টগ্রামে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮ Logo অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেঞ্চুরি করে তানজিদ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেঞ্চুরি করে তানজিদ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

ডারউইন টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। অসাধারণ এক সেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই পাওয়া এই সেঞ্চুরিকে বিশেষ বলছেন তানজিদ তামিম। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের প্রয়োজন মেটাতেই ব্যাটিংয়ের ধরন বদলেছিলেন বলে জানিয়েছেন তিনি।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম শতকের দেখা পাওয়ার পর অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তানজিদ তামিম বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এখানে খেলতে পারাটা দারুণ একটি সুযোগ। আমার জন্য এটি খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য সত্যিই বিশেষ।’

দলের প্রয়োজন মেটাতেই ব্যাটিংয়ের ধরন বদলেছিলেন জানিয়ে টাইগার এই ওপেনার আরও বলেন, ‘দল আমার কাছে যেটা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটও ভালো ছিল। তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং নিজেকে শান্ত রেখেছি।’

তবে ব্যক্তিগত সেঞ্চুরির আনন্দের চেয়েও এখন তানজিদ তামিমের চোখ দলের দিকে। ডারউইন টেস্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। তার মতে, বাকি সেশনগুলোতে দল যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে ম্যাচে বড় কিছু অর্জন করা সম্ভব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেঞ্চুরি করে তানজিদ বললেন, ‘আলহামদুলিল্লাহ’

আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬