ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু, নতুন রোগী ১৪১২ Logo অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল Logo একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা সবাই নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয় Logo মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক অসন্তোষ, ৩ কারখানায় ছুটি Logo ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান Logo এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে Logo চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে অন্তত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার সকালে ইয়ার্ডে কাজ চলার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় গ্যাস ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, ‘আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখন পর্যন্ত তিন শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।’ তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) চট্টগ্রামের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, এ ঘটনায় ১০ জন শ্রমিকের আহত হওয়ার তথ্য তাঁরা পেয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। বাকিদের সর্বশেষ অবস্থা জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাঙ্কার থেকে কীভাবে বিষাক্ত গ্যাস লিক হলো এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬