ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন চান জামায়াতের আমির Logo ৩ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস Logo সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু Logo আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo জামালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক Logo মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয় : এমপি জিন্নাহ কবির Logo শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বিচারেও মুখোমুখি হতে বললেন সোহেল তাজ Logo মার্কিন শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা ব্রাজিলের Logo রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, প্রাক্তন স্ত্রীসহ গ্রেপ্তার ৩

ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫১২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরো ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৪৭ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশন চান জামায়াতের আমির

ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫১২

আপডেট সময় ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬