অজিদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে টাইগাররা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৮৫ রান তুলেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮১ রান। তানজিদ তামিম ৭৪ ও ২৮ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ।
সেই জুটি একশ ছোঁয়ার পথে। ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেললেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল।
৩৬তম ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার। তামিমকে সঙ্গ নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শান্তও।
দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এতে অজিদের থেকে আর মাত্র ১৭ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।
বাংলা৭১নিউজ/জেএস




























