ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

রংপুর মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারসহ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বদলির তালিকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) চারটি পৃথক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মহানগর পুলিশের কমিশনার ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছেরকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত ডিআইজি ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। তাদের মধ্যে র‌্যাব, এপিবিএন, পিবিআই ও এসবিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

পুলিশ কমিশনারসহ ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

আপডেট সময় ০৮:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬