ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী Logo ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা Logo হামের টিকায় ডিএনসিসি সফল: প্রশাসক Logo ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী Logo টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Logo একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড Logo চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি Logo আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী Logo সিলেটে পারিবারিক ট্র্যাজেডি: স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পাবলিক প্রসিবিউটর ওমর ফারুক ফারুকী তার কড়া বিরোধিতা করেন। উভয়পক্ষের যুক্তি তর্ক শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে এবং পরবর্তী সময়ে সিআইডির কাছে হস্তান্তর করে। দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজনে সিআইডি পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিল।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর মামলাটি প্রথমে অপমৃত্যু হিসেবে তদন্ত হলেও পরবর্তীতে সিআইডির চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন দায়ের করা হয়। গত ২০ অক্টোবর আদালত মামলাটিকে ‘হত্যা মামলা’ হিসেবে গ্রহণের নির্দেশ দিলে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় সামীরা হক ও ডনসহ ১১ জনের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মামলা করেন। আগামী ৩০ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি

আপডেট সময় ০২:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬