ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী Logo ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা Logo হামের টিকায় ডিএনসিসি সফল: প্রশাসক Logo ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী Logo টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Logo একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড Logo চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি Logo আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী Logo সিলেটে পারিবারিক ট্র্যাজেডি: স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

অবশেষে জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

অবশেষে দীর্ঘ এক দশকের প্রেমের সফল সমাপ্তি। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেটিও বাগদানের ঠিক এক বছরের মাথায়।

বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন সিআরসেভেন ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- সি লাভ জি’।

গণমাধ্যমের খবর ছিলো, নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সিআরসেভেন। আর তাতেই শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন ভক্ত ও গণমাধ্যমকর্মীরা। পরে জানা যায়, সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির।

তবে ঠিকই একই দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোনালদো-জর্জিনা দম্পতি। তবে সেটি পর্তুগালের ভিন্ন এক শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে। কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকাযুগলের বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।

এর আগে, একেবারেই সাধারণ আয়োজনে গেল বছরের ১১ আগস্ট বাগদান সেরেছিলেন পর্তুগীজা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তার ঠিক এক বছর পূর্তিতে বসলেন বিয়ের পিঁড়িতে। সেখানেও ছিলো না কোন জমকালো আয়োজন।

২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে পরিচয় জর্জিনার সঙ্গে। সেখান থেকে প্রেম, সবশেষ পরিণয়। মাঝে ১০ বছর কাটিয়েছেন এক ছাদের নিচে। সংসার আলোকিত হয়েছে তিন সন্তানের আগমনে। পূর্ণতা এসেছে সম্পর্কেও। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর স্বীকৃতি পেলেন রোনালদো-জর্জিনা জুটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

অবশেষে জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

আপডেট সময় ১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬