ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে Logo জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় Logo বঙ্গভবনসহ ৫ দফতরে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ Logo বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Logo খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করল ছাত্রদল Logo ব্রিকস ও দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত Logo যুদ্ধাপরাধের মামলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড Logo উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মধ্যেই চীনা রকেটের ভয়াবহ বিস্ফোরণ Logo ‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’ Logo রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে

একই দিনে আদালতের দ্বারস্থ হয়েছেন সাতক্ষীরার আলোচিত তিন নজরুল ইসলাম। সোমবারের (১০ আগস্ট) এই কাকতালীয় ঘটনাটি পুরো জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনজনের মধ্যে একজন উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি বিভিন্ন ঘটনার কারণে এই তিন ব্যক্তির নাম সাতক্ষীরাসহ সারাদেশে আলোচনার জন্ম দেয়। আদালতের মুখোমুখি হওয়া এই তিনজনের মধ্যে রয়েছেন সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (হাজী নজরুল)।

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় উচ্চ আদালতে জামিনের আবেদন করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং সোমবার বিকেলে তার জামিন মঞ্জুর হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে সাতক্ষীরার আদালতে হাজির করে সদর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া উচ্চ আদালত থেকে নেওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম ও তাঁর সহযোগী বিশ্বজিৎ মণ্ডল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা মামলায় শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

একই দিনে একই নামের তিনজন ভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের আদালতে হাজিরা দেওয়ার বিষয়টি ফেসবুকে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সাধারণ মানুষ ও নেটিজেনরা বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া শেয়ার করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবদুস সাত্তার পৃথক মামলায় এই তিন আলোচিত ব্যক্তির আদালতে উপস্থিত হওয়ার এবং দুজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬