শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত ঢাকায় এক বাসায় ভয়াবহ বিস্ফোরণ, পরিবারের সবাই দগ্ধ

গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াচ্ছেন: রফিকুল ইসলাম মাদানী

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছেন ‌ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে নিজ এলাকা নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করা হয়।

এসময় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের বিচার করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com