ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমাবদ্ধতার মধ্যেও দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭ Logo জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী Logo বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস Logo ৯২ বছরেও নিয়মিত অস্ত্রোপচার এবং গাড়ি চালানোতেও পারদর্শী Logo সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আবারও গ্রেপ্তার Logo দেশকে অস্থির করতে একটি মহল চেষ্টা করছে : ফখরুল Logo জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ‘জুলাই শেষ হয়নি’: জামায়াতে আমির Logo গোপন বন্দিশালায় নির্যাতন করা হয় তারেক রহমানকে: চিফ প্রসিকিউটর

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এদের সবাই ঢাকা বিভাগের।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৭।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪০ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

সীমাবদ্ধতার মধ্যেও দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

আপডেট সময় ০৫:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬