ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপর্যয় থেকে উদ্ধার: মিরাজের ঝোড়ো সেঞ্চুরিতে ২৬৩ রান টাইগারদের

অস্ট্রেলিয়া সফরের একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদি হাসান মিরাজ। টপঅর্ডারদের ব্যর্থতার পর ডানহাতি এ ব্যাটার সেঞ্চুরিতে ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রান তুলে বাংলাদেশ। পরে বল হাতে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের আঘাতে লড়াইয়ে ফেরে টাইগাররা। ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে ক্রিকেট অষ্ট্রেলিয়া একাদশ। ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে তারা।

ডারউইনের মারারা ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়লেও ৩১ রানের বেশি এগোতে পারেননি। মুমিনুল হক ১৬ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম শূন্য রানে বিদায় নিলে দ্রুতই চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রানের ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু তিনিও ফিরে গেলে ১০৫ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বড় বিপদের মুখে পড়ে দল। সেই কঠিন মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে ধৈর্যের পরিচয় দিলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন তিনি। সৌম্য সরকার, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের স্কোর দুই শতাধিক পেরিয়ে নিয়ে যান।

শেষ পর্যন্ত ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার পাশাপাশি দলের সংগ্রহকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অলরাউন্ডার। বাংলাদেশ অলআউট হয় ২৬৩ রানে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অফস্পিনার কোরি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে তিনি একাই নেন ৬ উইকেট। এছাড়া হ্যানো জ্যাকবস, ক্যাম্পবেল থম্পসন, জেভিয়ার ক্রোন ও জের্সিস ওয়াদিয়া একটি করে উইকেট ভাগ করে নেন। জবাব দিতে নেমে স্বাগতিকদের শুরুটাও ছিল নড়বড়ে। ইনিংসের প্রথম ওভারেই স্যাম কনস্টাসকে ফিরিয়ে দেন টাইগার পেসার হাসান মাহমুদ।

এরপর তাসকিন আহমেদের গতির সামনে দাঁড়াতে পারেননি ক্যাম্পবেল কেলাওয়ে। মাত্র ১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এরপর অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জশ ফিলিপ তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন। প্যাটারসন ২৬ এবং ফিলিপ ২২ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আপডেট সময় ০৭:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬