ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হলো এক ‘রাজা ইলিশ’ 

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’। পরে নিলামে মাছটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। ৬ হাজার টাকা থেকে ডাক শুরু হয়ে শেষ পর্যন্ত ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন চাঁদপুরের ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।

মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি সারু মিয়ার আড়তে নিয়ে যান। নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নিলেও সর্বোচ্চ দরদাতা হওয়ায় মো. রিয়াজ বেপারীর কাছেই মাছটি বিক্রি করা হয়।

ক্রেতা মো. রিয়াজ বেপারী বলেন, বর্তমানে বড় আকৃতির ইলিশ খুব কম ধরা পড়ছে। ফলে বাজারে এসব মাছের চাহিদা ও দাম দুটোই বেশি। মাছটি চাঁদপুরে নিয়ে বিক্রি করা হবে। সেখানে আরও ভালো দাম পাওয়া যাবে বলে আশা করছি।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে ইলিশ ধরা পড়ছে, তার বেশিরভাগের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম। তাই দুই কেজির বেশি ওজনের ইলিশ খুবই বিরল হওয়ায় এমন মাছের চাহিদা ও দাম বেশি। আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৭:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬