ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনতার পাশে সেনাবাহিনীর অবস্থান: শাসকগোষ্ঠীর শেষ হিংস্রতা Logo এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী Logo জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে দুই মেগা কনসার্ট Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত অন্তত ২০ Logo ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের আগে কেমন প্রস্তুতি প্রয়োজন— জানালেন অভিনেত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন দোয়া Logo যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা Logo পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি Logo ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল Logo এবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন নৌ কমান্ডার

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশু।

সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৭ শিশু। এ সময়ে ৯০৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৬ শিশু চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদফতর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জনের। মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতার পাশে সেনাবাহিনীর অবস্থান: শাসকগোষ্ঠীর শেষ হিংস্রতা

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০

আপডেট সময় ০৬:০১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬