ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে লাগবে আরও কিছুদিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে দেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পরে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাস ধীরে ধীরে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তবে বাংলাদেশে ফিরতে তার আরও কিছুদিন সময় লাগবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে লাগবে আরও কিছুদিন

আপডেট সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬