ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সাফের সভাপতি সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব ছাড়লেও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নিজের নেতৃত্ব অটুট রাখলেন কাজী সালাহউদ্দিন। প্রতিদ্বন্দ্বী না থাকায় আবারও সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক এই ফুটবলার।

২০০৯ সালে প্রথমবার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে টানা পঞ্চমবার সংস্থাটির সভাপতি নির্বাচিত হলেন তিনি। সালাহউদ্দিনের পুনর্নির্বাচনের পথ সহজ হয় সাফের গঠনতন্ত্রে পরিবর্তন আনার পর। 

সংশোধিত নিয়মে সভাপতির জন্য নির্ধারিত ৭০ বছরের বয়সসীমা এবং সর্বোচ্চ দুই মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেয়া হয়, ফলে তিনি আবারও প্রার্থী হওয়ার সুযোগ পান।

২০২৪ সালে দেশের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ ১৬ বছর বাফুফের সভাপতির দায়িত্বে থাকার অধ্যায়ের ইতি টানতে হয়েছিল তাকে। বর্তমান বাফুফে নেতৃত্ব তার প্রার্থিতাকে সমর্থন দেয়নি। তবে নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে তিনি মনোনয়ন জমা দেন। 

শেষ পর্যন্ত অন্য কেউ প্রার্থী না হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি এবং কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তাকে নতুন মেয়াদের জন্য সভাপতি ঘোষণা করা হয়।

একই কংগ্রেসে বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ সাফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

এদিকে শনিবার বিকেলেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। বর্তমানে নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় দলটিকে আপাতত ড্রয়ের বাইরে রাখা হচ্ছে। 

তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপাল টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী স্বাগতিক বাংলাদেশের গ্রুপেই যুক্ত হবে দলটি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আবারও সাফের সভাপতি সালাহউদ্দিন

আপডেট সময় ০৮:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬