ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত: রিজভী

উসকানিমূলক ও অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। এমন অবস্থা সংঘাতমূলক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে শঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৯ জুলাই) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজনৈতিক দলের মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, রাজনীতিতে পারস্পরিক আলাপ-আলোচনা ও বিতর্ক থাকবে তবে সেটা যেন সংঘাতের দিকে না যায়। সেজন্য সবাইকে সহনশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জুলাইকে বিএনপি যথাযথভাবে স্মরণ করে এবং শ্রদ্ধা করে। গত বছরের ন্যায় এবারও এই দিনটিকে পালন করবে বিএনপি।

তিনি জানান, আগামী ৪ আগস্ট রাজধানীর কেআইবি মিলনায়তনে চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত: রিজভী

আপডেট সময় ১২:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬