ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (্এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৭ জুলাই ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, আজকের নবীন কর্মকর্তরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবেন। তাই শুরু থেকেই শৃঙ্খলা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, একজন ব্যাংকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা।

একই সঙ্গে গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারের স্বার্থও দেখা দায়িত্ব। আমি বিশ্বাস করি, আপনাদের কর্মদক্ষতা ও আন্তরিকতাই এনআরবিসি ব্যাংককে আরো সমৃদ্ধ ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকিং একটি সেবাধর্মী পেশা। তাই ব্যাংকারদের প্রধান দায়িত্ব হচ্ছে সেবা প্রদান করা। আমানতকারীদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকাদের প্রধান দায়িত্ব। পেশাদারিত্ব বজায় রাখার স্বার্থে অত্যাধুনিক জ্ঞান অর্জন, জবাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে নবীন কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬