যে বয়সে বেশিরভাগ কিশোর স্কুল ক্রিকেটেই ব্যস্ত থাকে, সেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে এমন এক কীর্তি গড়েছেন, যা ভেঙে দিয়েছে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি। তার ইতিহাসের দিনে ভারতও প্রথম টি-টোয়েন্টি জিতেছে ৭ উইকেটে।
মাত্র ১৫ বছর বয়সে পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটি করা ক্রিকেটার হয়েছেন বৈভব। এর আগে এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২১৩ দিন বয়সে ৫৯ রান করেছিলেন শচীন। শুধু পূর্ণ সদস্য দেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই সবচেয়ে কম বয়সে ফিফটি করা ক্রিকেটার এখন বৈভব।
১২৬ রানের লক্ষ্যে ভারতের জয়ের ভিত গড়েছেন বৈভবই। ১৯ বলে ৪ টি চার ও ৪টি ছক্কায় ৫০ বলের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইশান কিশানও জয়ের কাছে গিয়ে ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানের ইনিংসে বিদায় নেন। তার পর জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও তিলক বার্মা। আইয়ার ২৪ বলে ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন। তিলক অপরাজিত থাকেন ৬ রানে। তারা জয় নিশ্চিত করেছে ৪০ বল হাতে রেখে।
এর আগে হারারেতে টস হেরে ৭ উইকেটে ১২৫ রান করেছে জিম্বাবুয়ে। রায়ান বার্ল ৩৫ বলে ২৬, ওয়েসলি মাধেভেরে ৩৪ বলে ৩৯ ও তাদিওয়ানাশে মারুমানি ২০ বলে ২৭* রানের ইনিংসে ভূমিকা রাখেন।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব।
বাংলা৭১নিউজ/জেএস






















