ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘তেলাপোকাদের’ আন্দোলনে রাহুল গান্ধীর ভূমিকায় ক্ষুব্ধ ওয়াংচুকের স্ত্রী Logo পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম Logo নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে প্রত্যাহার Logo শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের Logo রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন Logo সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩ Logo ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে Logo দেশে একসঙ্গে সর্বোচ্চ ২১ নারী ডিসি দায়িত্বে Logo শনিবার শুরু হচ্ছে দু’দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট

সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রায় ১ কোটি টাকার অবৈধ কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত সাহাজুদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৫০), মৃত আব্দুল সামাদের ছেলে আব্দুল মান্নান (৫৫) এবং তার ছেলে মো. মামুন মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭টি বস্তায় রাখা ৬১৮ পিস ভারতীয় কাতান শাড়ি, ১০ পিস স্যুটের থান কাপড় ও ২টি লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকাও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের কাপড় এনে বালিকান্দি গ্রামে মজুত করে রাখছিল। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৭টি বস্তাভর্তি ভারতীয় অবৈধ কাপড় ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘তেলাপোকাদের’ আন্দোলনে রাহুল গান্ধীর ভূমিকায় ক্ষুব্ধ ওয়াংচুকের স্ত্রী

সুনামগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

আপডেট সময় ০৭:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬