ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২ Logo ‘কঠিন সময়েই দায়িত্ব পেয়েছি, আবার ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ ব্যাংক’ Logo বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী Logo ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স Logo টাঙ্গাইলে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন, বড় বিপর্যয়ের আশঙ্কা Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কর্মকর্তাকে কুপিয়ে জখম Logo প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ Logo এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ Logo সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির পুরাতন গেটের সামনে পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেনের জেরে ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। 
 
আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাঈদ মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আর্থিক লেনদেনের দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে ১৯ জুলাই বিকেল ৩টার দিকে এফডিসির পুরাতন গেটের পাশে সেলিমকে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রেখা বেগম ২০ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা চব্বিশ ঘন্টার মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ বলেন, মামলার পর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মকবুল ওরফে মুকুল সোহাগ (২৭) এবং মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় মিজানের কাছ থেকে নিহত সেলিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও অন্যান্য বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এজাহারভুক্ত আরেক আসামি রতনের নির্দেশে তারা সেলিমের ওপর হামলা চালিয়েছিল বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, মাদক এবং ভেজাল ওষুধ-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ছাড়া ভেজাল ওষুধ মামলায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

অন্যদিকে প্রধান আসামি মকবুল ওরফে মুকুলের বিরুদ্ধে মাদক মামলা, দস্যুতার চেষ্টা এবং বিভিন্ন অপরাধে সহায়তার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬