ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২ Logo ‘কঠিন সময়েই দায়িত্ব পেয়েছি, আবার ঘুরে দাঁড়াবে আল-আরাফাহ ব্যাংক’ Logo বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী Logo ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স Logo টাঙ্গাইলে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন, বড় বিপর্যয়ের আশঙ্কা Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কর্মকর্তাকে কুপিয়ে জখম Logo প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ Logo এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ Logo সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

যাত্রাবাড়ীতে কিলঘুষিতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে রিফাত মৃধা (১৮) নামে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাতের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। তার বাবার নাম হাসেম মৃধা। তিনি রায়েরবাগ খানবাড়ির মোড়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

হাসেম মৃধা বলেন, আমার ছেলে একটি কার্টন ফ্যাক্টরিতে কাজ করত। সন্ধ্যায় রিফাত বাসার সামনের রাস্তায় বসেছিল। ওই সময় প্রতিবেশী শাকিল নামে এক যুবক এসে তাকে বলে, এখানে বসে কী করছিস? গাঁজা খাবি নাকি? উত্তরে রিফাত বলে, আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা। এ জবাবের পরপরই শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করে। পরে বিষয়টি মীমাংসা হয়।

কিন্তু কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘাতক শাকিল ও তার মা তাদের পাশের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পর বাড়িটিতে তালা দিয়ে শাকিল ও তার পরিবার পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

যাত্রাবাড়ীতে কিলঘুষিতে যুবকের মৃত্যু, অভিযুক্ত পলাতক

আপডেট সময় ০১:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬