১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে উদ্বেলিত স্প্যানিশ ফুটবল দল অবশেষে ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রেখেছে। নিউজার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর সোমবার (২০ জুলাই) রদ্রি, লামিনে ইয়ামাল, পাউ কুবারসিরা মাদ্রিদে পৌঁছান। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে সকাল থেকেই মাদ্রিদ বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়।
স্পেনের ফুটবল দলের বিমান অবতরণ করতেই একে একে বেরিয়ে আসেন ফুটবলার ও কোচিং স্টাফরা। বিমান থেকে নামার আগেই ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক রদ্রি। এরপর রদ্রি, কোচ লুইস দে লা ফুয়েন্তে, মার্ক কুকুরেয়া ও কুবারসিরা রানওয়েতেই অফিশিয়াল ফটোসেশনে অংশ নেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছাদখোলা বাসে পুরো মাদ্রিদ শহর ঘোরার আগে রাজা ষষ্ঠ ফিলিপ চ্যাম্পিয়ন দলকে রাজকীয় সংবর্ধনা দেবেন।
এদিকে ফাইনালে ১-০ গোলে জেতার পর মাঠের উদযাপনে নজর কেড়েছে ইয়ামালের ছোট ভাই কেইন। ট্রফি হাতে নিয়ে গাভি, কুবারসি ও কুকুরেয়াদের সঙ্গে তার ফুটবল খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কখনো লাফ দিয়ে বড় ভাইয়ের কোলে উঠে আবার কখনো ট্রফি উঁচিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে কেইন।
তবে এই উৎসবের আলোয় কিছুটা ছায়া ফেলেছে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মাতোয়ারা স্পেনের পশ্চিমাঞ্চলে উদযাপন করতে গিয়ে একটি ফোয়ারা ধসে পড়েছে। এতে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। নিউজার্সিতে ম্যাচের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন।
বাংলা৭১নিউজ/জেএস


























