ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য কীর্তি গড়লেন ইয়ামাল

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। প্রথম ফুটবলার হিসেবে কিশোর বয়সে (টিনএজার হিসেবে) একই সঙ্গে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ফাইনাল এবং ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি গড়লেন তিনি।

যা এর আগে বিশ্ব ফুটবলে কোনো খেলোয়াড় করতে পারেননি। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে ফাইনালে খেলেছিলেন বার্সেলোনার এই বিস্ময়বালক। 

সেই সময়ও তার বয়স ছিল ১৯ বছরের নিচে। আর এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও মাঠে নেমে গড়লেন অনন্য এই রেকর্ড।

অল্প বয়সেই আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন ইয়ামাল। ইউরো জয়ের পর বিশ্বকাপের মঞ্চেও স্পেনকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। 

ফলে ফুটবল ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০১:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬